ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে গুলিতে যুবকের মৃত্যু, গুলিবিদ্ধ শিশু 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০১:০২ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে)  রাত পৌনে ১০টার দিকে রৌফাবাদ শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয় বলে জানা গেছে।

আহত শিশুর নাম রেশমি আক্তার (১১)। তিনি রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলির বাসিন্দা রিয়াজ আহমেদের মেয়ে।

রেশমির ভাই ফয়সাল আহমেদ বলেন, আমার বোন দোকানে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী গুলিবর্ষণ শুরু করে। এ সময় একটি গুলি রেশমির চোখে লাগে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, রৌফাবাদ শহীদ মিনার এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, কে বা কারা গুলি করেছে এবং ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।