× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০১:০৭ পিএম

পলি সরিয়ে পানি নিষ্কাশন সচল করলেন নেতাকর্মীরা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০১:০৭ পিএম

ছবি :  রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ১০ নম্বর স্লুইচ গেটের মুখ পলিমাটিতে ভরাট হয়ে যাওয়ায় সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে শত শত পরিবার। সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পলিমাটি অপসারণ করায় সচল হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর দরবেশ ইউনিয়নের ১০ নম্বর স্লুইচ গেটটি ওই এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। কিন্তু গত কয়েক বছরে উজান থেকে আসা পলিমাটি জমে গেটের মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে শত শত পরিবারের ঘরবাড়িতে পানি উঠে যেত এবং ফসলি জমি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না পেয়ে শেষ পর্যন্ত স্থানীয়রা নিজেরাই ঐক্যবদ্ধ হন। শুক্রবার (৮ মে) সকালে স্থানীয় যুবদল নেতা নাছির উদ্দিনের উদ্যোগে স্লুইচ গেটের মুখে জমে থাকা কয়েক ফুট গভীর পলিমাটি সরানোর কাজ শুরু হয়। দিনভর পরিশ্রমের পর গেটের মুখটি পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয়।

স্লুইচ গেটটি সচল হওয়ায় এখন ড্রেন দিয়ে দ্রুত পানি নামতে শুরু করেছে। দীর্ঘদিনের আবদ্ধ পানি নেমে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

১০ নম্বর স্লুইচ শান্তি নগর সমাজের সাধারণ সম্পাদক সেলিম বিন নুর বলেন, আমরা প্রতি বছর বৃষ্টির সময় আতঙ্কে থাকতাম। ড্রেন বন্ধ থাকায় পানি নামতে পারত না। এখন আমাদের কষ্টের সমাধান হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা জলাবদ্ধতামুক্ত।

যুবদল নেতা নাছির উদ্দিন বলেন, স্লুইচ গেটের মুখ পলিমাটিতে ভরাট হওয়ার বিষয়টি নজরে আসার পর আমি আমাদের সাবেক চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এই অপসারণের উদ্যোগ গ্রহণ করি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ জানান, এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লুইচ গেটের মুখ থেকে মাটি ও আবর্জনা অপসারণ করায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।

চর দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, পলিমাটি অপসারণের ফলে সাময়িক স্বস্তি মিললেও বিষয়টি নিয়ে টেকসই ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আরও বলেন, নিয়মিত ড্রেজিং বা সংস্কার না করলে আবারও পলি জমে গেটটি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন যেন বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

রূপালী বাংলাদেশ

Link copied!