× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:০৮ পিএম

ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের বোঝা ও পারিবারিক অশান্তির জেরে আমিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিনা বেগম সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী। তিনি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে এবং দুই সন্তানের জননী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সংসারের আর্থিক উন্নতির আশায় ঋণ নিয়ে তার স্বামী শিপন মিয়া সৌদি আরবে যান।

তবে সেখানে গিয়ে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন এবং পরিবারের কাছে নিয়মিত অর্থ পাঠানো বন্ধ করে দেন। ফলে ঋণের চাপ দিন দিন বাড়তে থাকে।

এ অবস্থায় সংসারের খরচ ও ঋণের দায়ভার সামলাতে গিয়ে চরম মানসিক চাপে পড়েন আমিনা বেগম। এ নিয়ে স্বামীর সঙ্গে তার প্রায়ই মোবাইল ফোনে বিরোধ তৈরি হতো।

দীর্ঘদিনের সেই চাপ ও দাম্পত্য কলহের জেরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্বজনরা।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সরিষাবাড়ী থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!