× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৫:১৩ পিএম

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চীনের চিকিৎসক দল

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৫:১৩ পিএম

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চীনের চিকিৎসক দল। ছবি : রূপালী বাংলাদেশ

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চীনের চিকিৎসক দল। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে চীনা সরকারের পাঁচ সদস্যের একটি চিকিৎসা প্রতিনিধি দল।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে বেলা সাড়ে ১২টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল স্থাপন’ শীর্ষক প্রকল্প নিয়ে আলোচনা করতে চীনা চিকিৎসক প্রতিনিধি দলটি রাজশাহীতে আসে। প্রতিনিধি দলে ছিলেন চীনের চিকিৎসা বিশেষজ্ঞ চেন শিউওয়েন, ঝাও ইয়ান্নান, লি হং কুন, লিউ জুন ও দং লি।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে প্রতিনিধি দলটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের অবকাঠামো, রোগীসেবা ও স্বাস্থ্যসুবিধা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

পরিদর্শনকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জনাব আলী-মুস্তাফিজসহ হাসপাতালটির সকল চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, কমিউনিস্ট মেডিক্যাল অফিসার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিনিধি দলটি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রকল্প সংক্রান্ত আলোচনায় অংশ নেয়। পাশাপাশি তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Link copied!