× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:১৩ পিএম

​সোনাগাজীতে উপজেলা প্রকৌশলীর বিদায় ও বরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:১৩ পিএম

উপজেলা প্রকৌশলীর বিদায় ও নবীন প্রকৌশলীর বরণ অনুষ্ঠান। ছবি : রূপালী বাংলাদেশ

উপজেলা প্রকৌশলীর বিদায় ও নবীন প্রকৌশলীর বরণ অনুষ্ঠান। ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনের উপজেলা প্রকৌশলীর বিদায় ও নবীন প্রকৌশলীর বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশলী জয় সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী প্রকৌশলী মনির হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু।

​এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা প্রকৌশলী মনির হোসেনকে সম্মাননা স্মারক তুলেদেন আগত অতিথি ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। মনির হোসেন কর্মকালীন সময়ে সোনাগাজী উপজেলার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনুষ্ঠানে তার নতুন কর্মস্থলে বদলিজনিত বিদায় উপলক্ষে সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আবেগঘন বক্তব্য প্রদান করেন।

একই অনুষ্ঠানে সোনাগাজীতে নবনিযুক্ত উপজেলা প্রকৌশলী জয় সেনকে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। নবাগত প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে তিনি উপজেলার প্রকৌশল কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশল কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী প্রকৌশলীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করার পাশাপাশি নবাগত প্রকৌশলীকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করে উপজেলা উপসহকারী প্রকৌশলী নাজমুল হুদা।

রূপালী বাংলাদেশ

Link copied!