ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু 

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১২:২৩ পিএম
ছবি : সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রমে টিকটক করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারে নি রেলওয়ে পুলিশ। 

বুধবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ রেলপথের ধীরাশ্রমে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে বুধবার রাত সোয়া ৯টার দিকে দুই ব্যক্তি রেললাইনের ওপর টিকটক ভিডিও করছিলেন। এ সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।