× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০২:২১ পিএম

সড়ক কেটে বিচ্ছিন্ন জঙ্গল সলিমপুর, চলছে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০২:২১ পিএম

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

রোববার (২৪ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে একদল সশস্ত্র সন্ত্রাসী জঙ্গল সলিমপুরে অবস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর র‍্যাবের একটি ক্যাম্পে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে তুমুল গুলিবিনিময় শুরু হয়, যা প্রায় রাত ৩টা পর্যন্ত চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

একই রাতে আলীনগর এলাকায় নির্মাণাধীন র‍্যাবের একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় হামলাকারীরা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রবেশ ঠেকাতে আলীনগরে যাওয়ার সড়ক কেটে ফেলা হয়।

ঘটনার পর সোমবার সকাল থেকে যৌথবাহিনীর ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। অভিযানে প্রায় হাজারখানেক সদস্য অংশ নিচ্ছেন। এ পর্যন্ত সন্দেহভাজন অন্তত ১০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম। পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হামলার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় পুরো জঙ্গল সলিমপুর এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদার রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!