× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:৫৬ পিএম

জুয়ার আসরে বিএনপি নেতা-সাবেক চেয়ারম্যানের ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:৫৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া বাজারে এক বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জুয়ার আসরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় জুয়া, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড চলায় বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।

অভিযোগের কেন্দ্রে থাকা ব্যক্তি হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে জুয়ার আসরে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কান্দানিয়া বাজারটি ফুলবাড়ীয়া, ত্রিশাল ও ভালুকা উপজেলার সংযোগস্থলের একটি গুরুত্বপূর্ণ বাজার। ব্যবসা-বাণিজ্যের জন্য বাজারটির সুনাম থাকলেও গত এক বছরে সেখানে জুয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।

ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যার পর বাজারের পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠায় অনেক ক্রেতা আগেভাগেই বাজার ত্যাগ করেন।

স্থানীয়দের অভিযোগ, বাজারের দক্ষিণ পাশে প্রায় প্রতিদিন রাতে জুয়ার আসর বসে। কয়েকবার উদ্যোগ নিয়েও এসব কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হয়নি বলে দাবি তাদের।

ভাইরাল হওয়া ছবিতে দুইজনকে তাস খেলায় অংশ নিতে দেখা যায়। পত্রিকা বিছিয়ে তার ওপর টাকা রাখা অবস্থাও দৃশ্যমান। ছবিতে স্থানীয় এক বিএনপি নেতাকেও বসে থাকতে দেখা গেছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন বলেন, এটি মূলত একটি স্থিরচিত্র (ছবি), কোনো ভিডিও নয়। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের ছবি তৈরি বা সম্পাদনা করা সম্ভব। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা, সামাজিকভাবে সম্মানহানি করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষরা সরাসরি কোনো কিছু করতে না পেরে এ ধরনের অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলে আমি মনে করি।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, ছবিটি দেখেছি। ভাইরাল হওয়া ছবিটি আসলে কার এবং কতদিন আগের তা যাচাই করতে হবে। আমি এখানে অল্প কিছুদিন হলো যোগদান করেছি। প্রয়োজনীয় তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!