× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১০:৩৬ পিএম

চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১০:৩৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রপাতে শান্ত (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাহিদ নামের আরেক যুবক আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। নিহত শান্ত আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে।

নিহতের এক স্বজন বলেন, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নাহিদ ও শান্ত ঘরের ছাদের ওপর ছিলেন। এ সময় বজ্রপাতে পাশের একটি গাছে আগুন লাগে। ঠিক ওই মুহূর্তে দুজনই বজ্রপাতে আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, বজ্রপাতে শান্ত নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!