× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:৩৫ পিএম

নরসিংদীতে নারী শ্রমিককে ধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে টেক্সটাইল মিলের এক নারী শ্রমিক (১৬) ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (৩ জুন) রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাহাবুব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর ভুক্তভোগীর বাবা বাদি হয়ে দুই জনকে আসামি করে বৃহস্পতিবার (৪ জুন) মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত মাহাবুব মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং পলাতক মোশাররফ মিয়া একই গ্রামের মোতালিব মেম্বারের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব এলাকার বান্দব টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন ভুক্তভোগী ওই কিশোরী। বুধবার রাত সাড়ে দশটার দিকে টেক্সটাইল মিল থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পৌলানপুর এলাকার বাসিন্দা মোশারফ কথা আছে বলে ফুসঁলিয়ে পাশ্ববর্তী মাহাবুবদের বাড়িতে নিয়ে যায়। সেখানে মোশাররফ ও মাহাবুব তাকে জোরপূর্বক ধর্ষণ করে। 

এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌঁড়ে ঘটনাস্থলে আসলে সুযোগ বুঝে মোশাররফ পালিয়ে গেলেও মাহাবুবকে জনতা আটক করে পুলিশের নিকেট সোপর্দ করে।

এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে দুই জনকে আসামি করে বৃহস্পতিবার (৪ জুন) মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ওই কিশোরী বলেন, তারা আমাকে ধর্ষণের পর মোবাইল রেখে টাকা দিতে বলে। পরে আমি বাড়ি থেকে দুই হাজার টাকা নিয়ে তাদেরকে দিয়ে মোবাইল নিয়ে আসি। এ সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে সব ভিডিও করা আছে, কাউকে বললে ভাইরাল করে দিবে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয়রা জানায়, মোশারফ ও মাহাবুব এলাকায় নেশাগ্রস্থ হিসেবে পরিচিত। তাদের একটি চক্র নেশার টাকা যোগার এর জন্য রাতে এলাকায় ছিনতাই ও চুরি করে বেড়ায়৷ বাবুরহাট বাজারে কেনাকাটা করতে এসে ভোরে ব্যবসায়ীরা এই এলাকায় নামলে তাদের এই চক্রের সদস্যদের ধারা ছিনতাইয়ের কবলে পড়তে হয়। পাশাপাশি বিভিন্ন ফ্যাক্টরির মালামাল ও চুরির সাথে তারা জড়িত।

মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত মাহাবুবকে গ্রেপ্তার করেছে এবং মোশাররফকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!