× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৮:৫৯ পিএম

শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর মারা গেছেন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৮:৫৯ পিএম

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান (৬২) মারা গেছেন। তিনি উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রোববার (৭ জুন) দুপুরে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার সময় থেকে একাধারে চারবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন আনিছুর রহমান। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ শ্রীপুরের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ডায়াবেটিস, কিডনিসহ শারিরীক নানা ধরনের জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন আনিছুর রহমান। তাকে কয়েকদিন আগে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। শারিরীক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আনিছুর রহমান বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে শ্রীপুর কলেজের ভিপি নির্বাচিত হন। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার সারাদেশের ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

এ সময় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানকেও অপসারণ করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আনিছুর রহমান রাজধানীসহ বিভিন্ন জায়গায় বসবাস করতেন। এ সময় ডায়াবেটিসসহ নানা জটিল রোগ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

Link copied!