× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৮:২৪ পিএম

বিসিবির নতুন ২৫ পরিচালক হলেন যারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৮:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন বিসিবি কার্যালয়ে ভোট গ্রহণ শেষে নির্বাচিত ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয়। নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হয় তিনটি ক্যাটাগরি এবং জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন মিলিয়ে। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ১০ জন। ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন একজন। বাকি দুই পরিচালক মনোনীত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

ক্যাটাগরি-১-এ জেলা ও বিভাগ থেকে ১০ পরিচালকের মধ্যে সাতজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ঢাকা বিভাগ থেকে পরিচালক হয়েছেন সাঈদ বিন জামান ও এস. এম. আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর থেকে মির্জা ফয়সল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন।

এই ক্যাটাগরিতে ভোট হয়েছে বরিশাল ও খুলনা বিভাগে। বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন।

ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য লড়েছিলেন ১৬ জন প্রার্থী। এখান থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

ক্লাব ক্যাটাগরিতে ভোটের হিসাবে সবচেয়ে এগিয়ে ছিলেন তামিম। তিনি পেয়েছেন ৭৩ ভোট। এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন; ভোট পড়েছে ৭৪টি।

ক্যাটাগরি-৩ বা বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুজন পরিচালকও আছেন। এবার এনএসসি থেকে মনোনীত হয়েছেন শেখ মো. রুহুল আমিন ও মো. সরফরাজ আহমেদ।

বিসিবির ২৫ পরিচালক:

ক্যাটাগরি-১, জেলা ও বিভাগ

১. সাঈদ বিন জামান
২. এস. এম. আব্দুল্লাহ আল ফুয়াদ
৩. আব্দুল কাইয়ুম চৌধুরী
৪. মীর শাকরুল আলম সীমান্ত
৫. মির্জা ফয়সল আমীন
৬. মিনহাজুল আবেদীন নান্নু
৭. মঈন উদ্দিন
৮. মিজানুর রহমান
৯. শান্তনু ইসলাম সুমিত
১০. শফিকুল আলম তুহিন

ক্যাটাগরি-২, ঢাকার ক্লাব

১১. তামিম ইকবাল
১২. মাসুদুজ্জামান
১৩. রফিকুল ইসলাম বাবু
১৪. মির্জা ইয়াসির আব্বাস
১৫. ইসরাফিল খসরু
১৬. সাঈদ ইব্রাহিম আহমেদ
১৭. শাহনিয়ান তানিম
১৮. ফাহিম সিনহা
১৯. ফয়সাল ইয়াসির
২০. আসিফ রাব্বানি
২১. ডা. মাহবুব শামীম
২২. সাকেফ আহমেদ সালাম

ক্যাটাগরি-৩, বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার

২৩. সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর

জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত

২৪. শেখ মো. রুহুল আমিন
২৫. মো. সরফরাজ আহমেদ

এই ২৫ পরিচালকের মাধ্যমে গঠিত হবে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ। পরবর্তী ধাপে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই বোর্ডের সভাপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ নির্ধারণের প্রক্রিয়া এগোবে।

Link copied!