× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:৪০ এএম

জায়গা নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:৪০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামে একটি দোকানের জায়গা নিয়ে চলমান বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর জুবায়ের এবং বাদৈর বাড়ির জয়নাল মিয়ার মধ্যে একটি দোকানের মালিকানা ও অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দোকানটি এতদিন শিরো মিয়া নামে এক ব্যক্তি পরিচালনা করে আসছিলেন।

সম্প্রতি এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অনুষ্ঠিত একটি গ্রাম্য সালিশে দোকানটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

এরই ধারাবাহিকতায় রোববার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। পাশাপাশি ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়।

সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় শান্তি ফিরতে শুরু করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের নতুন অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!