× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:২৭ এএম

আরও কমল জেট ফুয়েলের দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:২৭ এএম

আরও কমল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য লিটারে ১৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন আদেশে অভ্যন্তরীণ রুটে ১৬৫ দশমিক ৮৮ টাকা থেকে কমিয়ে ১৫০ দশমিক ২১ টাকা এবং আন্তর্জাতিক রুটের জন্য ১ দশমিক ০৮ ডলার থেকে কমিয়ে দশমিক ৯৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

গতকাল রোববার নতুন দরের আদেশ ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ মে দাম কমিয়ে দেয় বিইআরসি। সে হিসেবে প্রায় ১৪ দিনের ব্যবধানে ফের কমানো হলো জেট ফুয়েলের দাম। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে একই মাসে একাধিক দফায় দাম সমন্বয়ের রেকর্ড রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!