× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৩০ এএম

বেইলি সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৩০ এএম

বেইলি সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

ময়মনসিংহের ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাক পারাপারের সময় কংশ নদের ওপর নির্মিত একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে নদীর দুই পারের হাজারো মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল রোববার ভোরে উপজেলার গুয়াতলা বাজার এলাকায় কংস নদের ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক দশক আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও তা সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কংশ নদের ওপর নির্মিত এই বেইলি সেতু ধোবাউড়ার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে সেতুটি অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। রোববার ভোরে একটি অতিরিক্ত বালুবোঝাই ট্রাক সেতুটি অতিক্রম করার চেষ্টা করে। মাঝপথে পৌঁছামাত্রই ট্রাকের ভার সইতে না পেরে সেতুটির একটি বড় অংশ বিকট শব্দে ধসে পড়ে। ঘটনার পর থেকেই ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেতুটি ধসে পড়ায় ধোবাউড়া অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ ও ছোট যানবাহন চলাচল করত।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতুর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরেই ফাটল ও দুর্বলতা দেখা দিয়েছিল। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বারবার জানানো হলেও কেউ কোনো কার্যকর পদক্ষেপ নেননি। কর্মকর্তাদের এই উদাসীনতার কারণেই আজ পুরো এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।

আরেক বাসিন্দা হাবিবুল্লাহ জানান, সেতুটি ধসে যাওয়ার পর দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের গাড়ি থেকে নেমে চরম ভোগান্তির মধ্য দিয়ে হেঁটে নদী পার হতে হচ্ছে। জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে মারাত্মক সংকট তৈরি হয়েছে। দ্রুত একটি বিকল্প বা অস্থায়ী পারাপারের ব্যবস্থা করা না হলে এলাকার অর্থনৈতিক কর্মকা- ধসে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। তিনি বলেন, প্রশাসন ও সড়ক বিভাগের (সওজ) সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করছেন। প্রায় ১০ বছর আগেই এই ব্রিজকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। সাময়িকভাবে ব্রিজটি দ্রুত মেরামত করা অথবা সাধারণ মানুষের যাতায়াতের জন্য বিকল্প কোনো যোগাযোগব্যবস্থা চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!