প্রাইম ব্যাংক এএমএল ও সিএফটি ডিভিশন সম্প্রতি নিকুঞ্জ-২-এর প্রাইম টাওয়ারে অবস্থিত ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশন’-এ সফলভাবে ‘আঞ্চলিক এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স প্রশিক্ষণ’-এর আয়োজন করেছে। ব্যাংকের বৈশ্বিক কমপ্লায়েন্স মানদ- বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে এই কর্মশালায় ঢাকা ইস্ট রিজিওনের ১৫৩ জন শাখা কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মো. জিয়াউর রহমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন