গতকাল রোববার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কাদের সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তির কারণে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কার্ডহোল্ডাররা পারফেক্ট গ্লোবাল হেলথের মাধ্যমে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক ও চীনের বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা এবং ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এস এম মহিউদ্দীন, ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে এম হারুনুর রশীদ, পারফেক্ট গ্লোবাল হেলথের মার্কেটিং ম্যানেজার পারভেজ কামাল রুবেলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন