সাউথইস্ট ব্যাংক পিএলসির মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) আধুনিক ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে গতকাল রোববার ডি আর টাওয়ার (২য় তলা) ৬৫/২/২ বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, মতিঝিল, ঢাকায় নতুন এবং সুপরিসর স্থানে স্থানান্তরিত হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় স্থানান্তরিত মতিঝিল শাখার (ইসলামিক ব্যাংকিং) শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন