কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূ সুখী খাতুনকে ব্ল্যাকমেইল ও শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা বকুল শেখ ও মা রাবেয়া খাতুন।
জানানো হয়, উপজেলার মাধবপুর গ্রামের প্রবাসী সাইফুলের স্ত্রী সুখীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইল ও এনজিও ঋণের টাকা আত্মসাৎ করত ফয়সাল নামের এক যুবক। অতিষ্ঠ হয়ে সুখী পরিবারকে জানালে গত ৫ এপ্রিল ফয়সাল সুখীর ঘরে ঢুকে তাকে গলা টিপে হত্যা করে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে পালিয়ে যায়। অপমৃত্যু মামলার পর ময়নাতদন্ত রিপোর্টে মারধরের জখম উঠে এলেও ‘ঝুলে মৃত্যু’ উল্লেখ করা হয়। গত ২ জুন সুখীর ভাই রুহুল আমিন বাদী হয়ে ফয়সালসহ তিনজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন