× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৩৯ এএম

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে জিতল আর্জেন্টিনা ও ব্রাজিল

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৩৯ এএম

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে জিতল  আর্জেন্টিনা ও ব্রাজিল

বিশ্বকাপ মঞ্চে নামার আগে গতকাল রোববার ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষও ছিল বিশ্বকাপেরই এক দল, মিশর। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে হওয়া ম্যাচটিতে আফ্রিকান দলটিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল করেছেন ব্রুনো গিমারেস ও এনদ্রিক।

অন্যদিকে গতকালই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। লাওতারো মার্তিনেজ এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোল করেছেন গিলিয়ানো সিমিওনে।

মিশরের বিপক্ষে জয়ের ম্যাচে মাত্র ১৫ মিনিট খেলেই বাঁ কুঁচকির ব্যথার কারণে মাঠ ছাড়তে হয়েছে রাইটব্যাক ওয়েসলিকে। ম্যাচের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ২২ বছর বয়সি এই ডিফেন্ডারের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোমায় খেলা ওয়েসলি এবারই প্রথম বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার আশঙ্কায় ডাগআউটে বসেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সে সময় সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা তাকে সান্ত¡না দেন।

খেলা শেষে আনচেলত্তি ওয়েসলির জন্য দুঃখ প্রকাশ করলেও স্পষ্ট করেই বলেছেন, জাতীয় দলে ‘তাকে প্রতিস্থাপন করার মতো খেলোয়াড় আছে।’ মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল। এর আগে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল আনচেলত্তির দল।

ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াই শুরু হবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে মাঠে নামেননি লিওনেল মেসি। অবশ্য ছোটখাটো অস্বস্তির কারণে তার না খেলার আভাস আগেই ছিল।

ম্যাচের ৩৭ মিনিটে নিকোলাস তালিয়াফিকো বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে। মার্তিনেজের ব্যাকহিল পাস থেকে গোললাইনের খুব কাছ থেকে বল জালে পাঠান সিমিওনে।

সিমিওনের এই গোলের পরপরই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দলে চারটি পরিবর্তন আনেন। জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, লিসান্দ্রো মার্তিনেজ ও লাওতারো মার্তিনেজের জায়গায় নামানো হয় আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে লোপেজকে। তবে শেষ দিকে ম্যাচে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলেননি তারা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এই গ্রুপের বাকি দুই দল অস্ট্রিয়া ও জর্ডান। তবে তার আগে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে স্কালোনির দল।

রূপালী বাংলাদেশ

Link copied!