× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০২:৪৭ এএম

খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কালাইয়ে ছাত্রদলের বিক্ষোভ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০২:৪৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সাপ্তাহিক ‘শীর্ষ কাগজ’ পত্রিকার গত ৮ জুন প্রকাশিত ২৭তম সংখ্যায় ‘খাদ্যের ‘মডার্ন ফুড স্টোরেজ’ প্রকল্পে ৩ হাজার কোটি টাকা লুটপাট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন বর্তমান প্রতিমন্ত্রী-সচিবও’ শীর্ষক মিথ্যা সংবাদের প্রতিবাদে কালাইয়ে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টা ৩০ মিনিটে কালাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাফীর নেতৃত্বে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রনি, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. মুক্তাদল সরকার, সদস্য আয়নাল হকসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল চলাকালে বক্তারা জানান, খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী স্যারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা অবিলম্বে এ ধরনের সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয় থেকে গত ১৪ জুন ওই সংবাদের প্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠানো হয়।

Link copied!