× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৪:০২ পিএম

প্রেমের টানে চীনের যুবক নবীনগরে

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৪:০২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন জিয়াঐলি নামের এক চীনা যুবক। তার আগমনের খবরে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের অনেকেই তাকে এক নজর দেখার জন্য ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও যোগাযোগ ছিল চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলির। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি সেই সম্পর্কের সূত্র ধরে জিয়াঐলি বাংলাদেশে আসেন। সোমবার (১৫ জুন) রাতে তিনি নবীনগর উপজেলার নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। তার আগমনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভাষা ও সংস্কৃতিগত পার্থক্য থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমানে জিয়াঐলি স্বপ্না আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

স্বপ্না আক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, জিয়াঐলি তাকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা শিগগিরই আদালতে যাবেন বলেও জানিয়েছেন। পরিবারের দাবি, জিয়াঐলি ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছার কথাও জানিয়েছেন এবং মুসলিম হয়ে স্বপ্নাকে বিয়ে করতে চান।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকেই ঘটনাটিকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে বলেন, প্রেমের টানে বিদেশ থেকে নবীনগরে এসে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ঘটনা এ অঞ্চলে খুব একটা দেখা যায় না।

তবে বিয়ে ও ধর্মান্তরের বিষয়ে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বিষয়টি চূড়ান্ত হবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে।

স্থানীয়দের ভাষ্য, চীনা যুবকের আগমন শুধু কাঠালিয়া বা নীলনগরেই নয়, পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!