× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৪:০২ পিএম

ফের কবে বদলি আবেদন শুরু, জানালেন মাউশি ডিজি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৪:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের কার্যক্রম চলছে। কিছু সমস্যার কারণে এই কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। তবে শিগগিরই পুনরায় এ কার্যক্রম শুরু হবে। তথ্য ইনপুটের কার্যক্রম শেষে বদলি আবেদনগ্রহণ শুরু হবে।

মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মাউশি ডিজি বলেন, বদলি সফটওয়্যার সক্রিয় রাখতে ৭ টেরাবাইট স্টোরেজ দরকার। তবে টেলিটক ২০০ জিবি দিয়েছিল। সেজন্য কিছুটা সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি সমাধানে টেলিটককে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই সফটওয়্যার সক্রিয় হবে। সফটওয়্যার সক্রিয় হলে পুনরায় ডাটা ইনপুট শুরু হবে।

তথ্য ইনপুট কার্যক্রম শেষ হওয়ার কতদিনের মধ্যে বদলি আবেদন শুরু হবে এমন প্রশ্নের জবাবে প্রফেসর ড. সোহেল বলেন, আঞ্চলিক কার্যালয় থেকে ডাটা ভেরিফাই হওয়া মাত্র আমরা আবেদনগ্রহণের কার্যক্রম শুরু করতে চাই। এক্ষেত্রে কোনো বিলম্ব করা হবে না।

প্রসঙ্গত, গত ১ জুন থেকে শিক্ষকদের বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক তথ্য ইনপুটের প্রক্রিয়া শুরু হয়েছে। ৯ জুন পর্যন্ত তথ্য ইনপুট দেওয়া গেলেও ১০ জুন সফটওয়্যারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মাউশি জানায় একসঙ্গে এক লাখ হিট পড়ায় সফটওয়্যারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে বিষয়টি সমাধানে টেলিটককে চিঠি পাঠানো হলেও সেই চিঠির জবাব এখনো দেয়নি টেলিটক। ফলে কবে নাগাদ বদলি সফটওয়্যার সচল হবে সেটি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

Link copied!