যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার কারাতে ইভেন্টে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় রাজশাহীর শিক্ষার্থী মো. আতিকুল হাসান সম্মাননা লাভ করেছেন।
সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-এর কাছ থেকে তিনি সম্মাননা সনদ ও শুভেচ্ছা গ্রহণ করেন।
মো. আতিকুল হাসান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর কারাতে প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি সম্মানজনক সাফল্য অর্জন করেন। তার এ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
তার এ সাফল্যে আনন্দ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) মো. আতিকুল হাসানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং খেলাধুলায় নিয়মিত অনুশীলনের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন