× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৩:৪৫ পিএম

তাড়াইলে মাদকবিরোধী জনরোষ, বাড়িঘর ভাঙচুর ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৩:৪৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদক, চুরি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাড়াইল থানা পুলিশের ২০ থেকে ২৫ জন সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার, মাদক সেবন, চুরি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে আসছেন এলাকাবাসী। এসব অভিযোগের প্রতিবাদে সোমবার (১৩জুলাই) রাত প্রায় ১টার দিকে স্থানীয় গ্রামবাসীরা একটি বৈঠক করেন। বৈঠকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পরে মঙ্গলবার সকালে অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুরের প্রস্তুতি নেওয়া হয় বলে জানা গেছে।

বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে তাড়াইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে। পরে তাড়াইল-করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুবীর সাহা ঘটনাস্থল পরিদর্শন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঘটনাস্থলে পুলিশ মাইকিং করে এলাকাবাসীর উদ্দেশ্যে জানায়, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যেকোনো অভিযোগ প্রশাসনকে জানান। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, গতকাল সোমবার রাত প্রায় ১টার দিকে স্থানীয় গ্রামবাসীরা মিটিং করে। সেখানে এলাকার কথিত মাদক কারবারি, মাদকসেবী, চিহ্নিত চোর ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের বাড়িঘর ভাঙচুরের প্রস্তুতি নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আমরা আজ বেলা সাড়ে ১১টার দিকে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এলাকাবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!