নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার ৫ নম্বর ক্যানেল সংলগ্ন এলাকায় ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে জনতা আটক করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন জানান, সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা পাশের একটি দোকানে গেলে সেই সুযোগে ভাড়া বাসায় থাকা খাইরুল ইসলাম শিশুটিকে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্তকে আটক করে।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত খাইরুল ইসলামকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন