× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১০:৪৭ এএম

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১০:৪৭ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

খুলনা নগরীতে গভীর রাতে আড্ডা দিতে থাকা কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও একটি গুলি চেয়ারে বিদ্ধ হয় এবং ছিটকে আসা স্প্লিন্টারের আঘাতে একজন সাংবাদিক সামান্য আহত হন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কয়েকজন সাংবাদিক কাজ শেষে সেখানে বসে গল্প করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ছোড়া একটি গুলি একটি প্লাস্টিকের চেয়ার ভেদ করে, এতে চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়।

এসএ টিভির সাংবাদিক রকিবল ইসলাম মতি জানান, রাতের আড্ডার সময় হঠাৎ মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

দৈনিক খুলনাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ হুমায়ুর কবির রানা বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিটি একটি চেয়ারে বিদ্ধ হয়। গুলির স্প্লিন্টারের একটি অংশ দি বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আউয়াল শেখের বুকে এসে লাগে, এতে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

খুলনা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার করা বুলেটের একটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কী উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর সাংবাদিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!