× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১১:২৪ এএম

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১১:২৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে পরাজয়ের কারণ ব্যাখ্যা করেছেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার মতে, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা এবং মিডফিল্ডে স্পেনের আধিপত্যই ফ্রান্সের হারের অন্যতম কারণ।

মঙ্গলবার ম্যাচ শেষে ফরাসি সম্প্রচারমাধ্যম এম৬-কে এমবাপ্পে বলেন, আমরা যে ম্যাচ খেলতে চেয়েছিলাম, তা খেলতে পারিনি। কৌশলগত, কারিগরি এবং সামগ্রিক পারফরম্যান্স সব দিক থেকেই আমরা পিছিয়ে ছিলাম। বিশ্বকাপের সেমিফাইনালে নিজের কাজ ঠিকভাবে না করলে জেতা যায় না।

ফরাসি তারকা জানান, স্পেনকে শুরু থেকেই উচ্চ প্রেসিংয়ের মাধ্যমে চাপে রাখার পরিকল্পনা ছিল ফ্রান্সের। কিন্তু সেই পরিকল্পনা কার্যকর করতে পারেনি দল।

এমবাপ্পের বলেছেন, ‘ওদের নিজেদের ছন্দে খেলতে না দেওয়াই ছিল আমাদের লক্ষ্য। কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি। বলের নিয়ন্ত্রণে তারা আমাদের চেয়ে ভালো ছিল।’

ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মিডফিল্ডের লড়াইকে চিহ্নিত করেছেন ফ্রান্সের অধিনায়ক, ‘আমরা বারবার মিডফিল্ডে ৩ বনাম ২ পরিস্থিতিতে পড়েছি। স্পেনের মতো দলের বিপক্ষে এটি বড় সমস্যা। শেষ পর্যন্ত সেটাই আমাদের হারিয়ে দিয়েছে।’

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশা প্রকাশ করেন এমবাপ্পে। তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চান, ‘এই মুহূর্তে হতাশা অনেক বেশি। কিন্তু ফুটবল কারও জন্য অপেক্ষা করে না। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে এবং এই পরাজয় থেকে শিক্ষা নিতে হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!