× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:২২ পিএম

আবারও মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:২২ পিএম

ব্রাজিল। ছবি : সংগৃহীত

ব্রাজিল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আবারও মাঠে ফিরতে যাচ্ছে ব্রাজিল। ‘হেক্সা’ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় ২৮ বছরের অপেক্ষা নিয়ে নতুন করে পথচলা শুরু করবে সেলেসাওরা। বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামবে ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভিনিসিয়ুস জুনিয়র, এনরিক ও রদ্রিগোরা।

সেলেসাওদের বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন আরও চার বছরের জন্য পিছিয়ে গেছে। ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপের ট্রফি জিতেছিল ব্রাজিল। এরপর থেকেই অপেক্ষা শুরু হয়েছিল ষষ্ঠ শিরোপার। দেখতে দেখতে কেটে গেছে ২৪ বছর, কিন্তু ব্রাজিলের ট্রফি ক্যাবিনেটে আর যোগ হয়নি বিশ্বকাপের মুকুট।

এবারের বিশ্বকাপেও সেই অপেক্ষার অবসান হয়নি। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। ফলে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অপেক্ষা বেড়ে দাঁড়িয়েছে ২৮ বছরে। ২০৩০ সালের বিশ্বকাপে ব্রাজিল কেমন করবে, সেটি সময়ই বলে দেবে। তবে আপাতত নতুন করে প্রস্তুতি শুরু করতে হবে দলটিকে।

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার নাম নিশ্চিত হয়েছে। আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ব্রাজিল। দুই দলের মধ্যে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া ফুটবল কর্তৃপক্ষ ইতোমধ্যে ম্যাচের সূচিও চূড়ান্ত করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। এরপর ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে ব্রাজিল। ১৯৮৮ সালে প্রথমবার মুখোমুখি হওয়ার পর এখন পর্যন্ত ১১ বার খেলেছে দল দুটি। এর মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ৮ ম্যাচে, অস্ট্রেলিয়া জিতেছে মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

এই দুটি প্রীতি ম্যাচ আয়োজনের পেছনে রয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য সরকারের বড় পরিকল্পনা। ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিককে সামনে রেখে কুইন্সল্যান্ডকে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা।

বিশ্বকাপে নরওয়ের কাছে হারের পর ব্রাজিলের বিদায় ছিল বেশ আবেগঘন। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রসহ দলের অনেক তারকাকেই চোখের জলে বিশ্বমঞ্চ ছাড়তে হয়েছে। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষ করতে আগামী চার বছরে নতুন করে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে সেলেসাওদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই সেই নতুন যাত্রা শুরু করবে ব্রাজিল। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে দলটি এখন ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার লক্ষ্যেই মাঠে নামবে।

Link copied!