× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১১:১৬ এএম

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১১:১৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। তার মতে, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, ফ্রান্সের লক্ষ্য একটাই জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটা। এই ম্যাচে জিততে পারলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিনবার দলকে ফাইনালে তোলার বিরল কৃতিত্বও অর্জন করবেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, স্পেন নিঃসন্দেহে দারুণ একটি দল। তবে ফ্রান্সও নিজেদের শক্তি ও সামর্থ্য সম্পর্কে পুরোপুরি সচেতন। তিনি জানান, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে যেমন ফরাসি ফুটবলারদের খুঁটিনাটি বিশ্লেষণ করেছেন, তেমনি ফ্রান্সের কোচিং স্টাফও প্রতিপক্ষকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে।

স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালকে নিয়ে দেশম বলেন, এক-এক পরিস্থিতিতে তাকে সামলানো সহজ নয়। তবে তিনি মনে করিয়ে দেন, ফ্রান্সের খেলোয়াড়দের বিপক্ষেও প্রতিপক্ষকে একই ধরনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

স্পেনের খেলার ধরন সম্পর্কে দেশম বলেন, তারা বলের দখল ধরে রাখতে পছন্দ করে, আক্রমণাত্মক প্রেসিং করে এবং রক্ষণেও থাকে সংগঠিত। তার মতে, সেমিফাইনালে মূল পার্থক্য গড়ে দেবে কোন দল বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এবং নিজেদের সুযোগগুলো কতটা কাজে লাগাতে পারে। তিনি আরও স্পষ্ট করেন, এই ম্যাচকে তিনি কোনো প্রতিশোধের লড়াই হিসেবে দেখছেন না। তার ভাষায়, দুই দলের সামনে ফাইনালে ওঠার একটি সুযোগ রয়েছে, আর সেটিই কাজে লাগাতে সবাই সর্বোচ্চ চেষ্টা করবে।

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের শারীরিক অবস্থা নিয়েও আশাবাদী দেশম। তিনি জানান, সাম্প্রতিক চোটের কারণে কিছুটা সতর্কতা থাকলেও এমবাপ্পে নিয়মিত অনুশীলন করছেন এবং ম্যাচের জন্য প্রস্তুত আছেন।

বোস্টন থেকে ডালাসে দীর্ঘ ভ্রমণ দলকে ক্লান্ত করবে কি না এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, গ্রুপপর্বে শীর্ষে থেকে শেষ করার কারণে তারা পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতির সুযোগ পেয়েছে। ম্যাচের আগে চার দিনের বিশ্রামও ছিল দলের। তার মতে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ।

স্পেনকে টুর্নামেন্টের অন্যতম সেরা দল উল্লেখ করে দেশম বলেন, আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই তারা ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে। তবে ফ্রান্সও নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, দুই দলের এই লড়াই দর্শকদের জন্য দারুণ উপভোগ্য হবে।

শুরুর একাদশ নিয়ে প্রশ্নের উত্তরে দেশম বলেন, অরেলিয়েন চুয়ামেনি, মানু কোনো, দেজিরে দুয়ে ও ব্র্যাডলি বারকোলা সবাই ম্যাচে পার্থক্য গড়ে দিতে সক্ষম। তাই একাদশ নির্বাচন সহজ নয়। তিনি জানান, খেলোয়াড়দের ফিটনেস, বর্তমান ছন্দ এবং ম্যাচের কৌশল বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চুয়ামেনির বিষয়ে দেশম জানান, তিনি এখনও শতভাগ ফিট নন। প্রায় দুই সপ্তাহ প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকলেও এখন মাঠে নামার জন্য প্রস্তুত, যা ফ্রান্স শিবিরের জন্য ইতিবাচক খবর।

দেজিরে দুয়ে নাকি ব্র্যাডলি বারকোলা কে শুরু করবেন, সে প্রশ্নে দেশম বলেন, দুজনই প্রস্তুত। প্রতিপক্ষের চেয়ে ম্যাচের পরিস্থিতি এবং খেলোয়াড়দের বৈশিষ্ট্য বিবেচনায় রেখেই তিনি চূড়ান্ত একাদশ নির্ধারণ করবেন।

সূত্র: এএস স্পোর্টস

রূপালী বাংলাদেশ

Link copied!