× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:০৯ পিএম

ফ্রান্স—স্পেন ম্যাচ পরিচালনার দায়িত্বে আলোচিত সেই রেফারি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:০৯ পিএম

রেফারি এল সালভাদর। ছবি : সংগৃহীত

রেফারি এল সালভাদর। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের শিরোপার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। এরই মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে ফিফা।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বারটন। চলতি বিশ্বকাপে এটি হবে তার চতুর্থ ম্যাচ। এর আগে তিনি গ্রুপ পর্বে তুরস্ক—প্যারাগুয়ে ও জাপান—সুইডেনের ম্যাচ এবং শেষ ষোলোতে কলম্বিয়া—সুইজারল্যান্ডের লড়াইয়ে দায়িত্ব পালন করেছেন।

কনকাকাফ অঞ্চলের পরিচিত মুখ বারটন আন্তর্জাতিক অঙ্গনে নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় প্রতিযোগিতায় নিয়মিত ম্যাচ পরিচালনা করেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকাপে তার অভিষেক হয়।

চলতি আসরে তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনায় আসেন তিনি। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড় মের্ত মুলদুরকে কিছু বলার পর ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে তাকে সরাসরি লাল কার্ড দেখান বারটন। বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার অভিযোগে এটিই ছিল প্রথম লাল কার্ডের ঘটনা।

ফ্রান্স—স্পেন সেমিফাইনালে বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাহবোদ বেগি।

এই ম্যাচ পরিচালনার মাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন ইভান বারটন। পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে তিনি নতুন ইতিহাস গড়তে চলেছেন।

Link copied!