× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:১১ পিএম

শরণখোলায় চিঠি লিখে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:১১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে চিঠি লিখে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার একটি বাড়ির নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, নিহত দম্পতির মধ্যে অভাবের কারণে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, মরদেহের পাশ থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, আমি কবির এবং আমার স্ত্রী হালিমা মানসিক চাপ সইতে না পেরে চলে যাচ্ছি। তবে চিঠিটি নিহতদেরই লেখা কি না, তা নিশ্চিত হতে অধিকতর তদন্তের স্বার্থে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!