× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

​খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:৫৩ পিএম

মাটিরাঙ্গায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

​খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:৫৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যথাযোগ্য মর্যাদার সঙ্গে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি ও আরবি প্রভাষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরবি প্রভাষক মো. আব্দুল করিম, মো. রফিকুল ইসলাম এবং সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, “ফ্যাসিবাদ বিদায় করতে গিয়ে জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সাধারণ শিক্ষার্থী ও আপামর জনসাধারণের অংশগ্রহণ ছাড়া সেই আন্দোলনের সফলতা এবং পরবর্তী পরিবর্তন সম্ভব হতো না।”

আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী মৌলভী মো. নজির আহাম্মদ।

অনুষ্ঠানে মাদ্রাসার ইংরেজি প্রভাষক হোসেন আক্তার, বাংলা প্রভাষক আফজাল হোসেন, ইসলামের ইতিহাসের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, আরবি প্রভাষক মো. মাইন উদ্দিন, আইসিটি প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ, সহকারী মৌলভী মো. মনিরুজ্জামান, সহকারী শিক্ষক শাহ আলম ও মো. আবুল হাসেমসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!