× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৩:৪১ পিএম

আবু সাঈদের বুক পেতে বুলেট নেওয়া আত্মত্যাগ আমরা স্মরণ করি : এমপি খোকন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৩:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কালকিনি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি থানার তদন্ত (ওসি) অরবিন্দ বিশ্বাস ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমি গুম হয়েছিলাম, নির্যাতন সহ্য করেছি। কিন্তু আল্লাহর রহমতে ফিরে এসেছি। আমার সন্তানরা আজ আমাকে দেখতে পায়। কিন্তু যারা গুম হয়ে আর ফিরে আসেননি, তাদের পরিবারের ত্যাগ ও কষ্ট অনেক বড়। আমরা সেই আত্মত্যাগ কখনো ভুলতে পারি না।

তিনি আরও বলেন, ১৬ জুলাই আবু সাঈদ নিজের জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে বুলেট গ্রহণ করেছিলেন। জুলাই আন্দোলনের সেই বীর শহিদদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের আত্মত্যাগের বিনিময়েই দেশের গণতান্ত্রিক আন্দোলন নতুন শক্তি পেয়েছে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তাই আমি মনে করি, তিনি নির্যাতিত মানুষের প্রতিনিধি এবং নির্যাতিত মানুষের অভিভাবক।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্যরা তাদের স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণ করেন। মাদারীপুরের শহিদ শিফাতের বাবা কামাল বেপারী বলেন, ফ্যাসিস্ট হাসিনার বাহিনী আমার ছেলের বুক ঝাঁঝরা করে দিয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না। তার বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় জুলাই আন্দোলনে আনিসুর রহমান তালুকদার খোকনের ভূমিকা এবং গুমের সময় তার ওপর চালানো নির্যাতনের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওটি প্রদর্শনের সময় সভাকক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন।

রূপালী বাংলাদেশ

Link copied!