× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ডিজিটাল দুনিয়া ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৪:১৪ পিএম

ফেসবুক ও ইনস্টাগ্রামে থেকে সহজে আয়ের সুযোগ

ডিজিটাল দুনিয়া ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৪:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে আয়ের বিভিন্ন সুযোগ তুলে ধরেছে মেটা। মেটা ব্লুপ্রিন্টের একটি কোর্সে কনটেন্ট মনিটাইজেশন, যোগ্যতার শর্ত, পেআউট অ্যাকাউন্ট পরিচালনা এবং আয়ের বিভিন্ন ফিচার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। কোর্সে বলা হয়েছে, নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার শর্ত পূরণ করলে নির্মাতারা তাদের কনটেন্ট থেকে নিয়মিত আয় করতে পারবেন।

স্টারস ও গিফটস

মেটা স্টারস ফিচারের মাধ্যমে ফেসবুকের ভিডিও, লাইভ, টেক্সট ও ছবি পোস্ট এবং ইনস্টাগ্রাম রিলস থেকে আয়ের সুযোগ রয়েছে। দর্শকরা স্টার কিনে প্রিয় নির্মাতাকে পাঠাতে পারেন এবং ভার্চুয়াল গিফটও দিতে পারেন। নির্মাতারা প্রতিটি স্টারের বিপরীতে ০.০১ মার্কিন ডলার আয় করেন। ফলে দর্শকদের সরাসরি সমর্থন আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে।

সাবস্ক্রিপশনে আয়

ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেইড সাবস্ক্রিপশন চালু করলে নির্মাতারা নিয়মিত মাসিক আয়ের সুযোগ পান। সাবস্ক্রাইবাররা বিশেষ কনটেন্ট, আগাম অ্যাক্সেস এবং এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারেন। একই সঙ্গে ইনসাইটস টুল ব্যবহার করে দর্শকদের আচরণ বিশ্লেষণ করে কনটেন্ট ও প্রকাশের সময়সূচি আরও কার্যকরভাবে নির্ধারণ করা সম্ভব।

ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব

মৌলিক কনটেন্ট তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমেও আয় বাড়ানো যায়। এ ধরনের পোস্টে ‘Paid Partnership’ লেবেল যুক্ত থাকে। ফেসবুকের Meta Brand Collabs Manager এবং ইনস্টাগ্রামের Creator Marketplace ব্যবহার করে ব্র্যান্ডগুলো তাদের লক্ষ্য অনুযায়ী উপযুক্ত কনটেন্ট নির্মাতাদের খুঁজে নিতে পারে। এতে নির্মাতাদের নতুন আয়ের সুযোগ তৈরি হয়।

আরও সুযোগ

স্টারস, গিফটস, সাবস্ক্রিপশন ও ব্র্যান্ডেড কনটেন্টের পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে ইন-স্ট্রিম বিজ্ঞাপন, লাইভ ভিডিওর ইন-স্ট্রিম বিজ্ঞাপন, ব্যাজ, প্রোফাইল ফিডে বিজ্ঞাপন এবং বোনাস প্রোগ্রামের মতো আরও কয়েকটি মনিটাইজেশন সুবিধা রয়েছে। এসব ফিচার ব্যবহার করে নির্মাতারা তাদের আয়ের পরিধি আরও বাড়াতে পারেন।

যা মনে রাখতে হবে

মেটার মনিটাইজেশন সুবিধা ব্যবহারের জন্য নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করা বাধ্যতামূলক। কনটেন্টের ধরন, দর্শকসংখ্যা এবং ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী উপযুক্ত মনিটাইজেশন পদ্ধতি নির্বাচন করলে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দীর্ঘমেয়াদে টেকসই আয় করা সম্ভব।

Link copied!