× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:৫২ পিএম

জুলাই থেকে ফোনের দাম কমানোর উদ্যোগ টেকনোর

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর, মেমোরি চিপসহ বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং করের চাপের কারণে স্মার্টফোনের উৎপাদন ব্যয় বাড়লেও বাংলাদেশে নির্বাচিত স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়া এবং বিশ্বব্যাপী চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে অনেক ব্র্যান্ড স্মার্টফোনের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তবে গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তি আরও সহজলভ্য করতে ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের নির্বাচিত মডেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে টেকনো।

দাম কমানো মডেলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ক্যামন ৫০। ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) মডেলের আগের মূল্য ছিল ৩৮ হাজার ৯৯৯ টাকা। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

এ ছাড়া ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) মডেলের আগের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে আরও বেশি গ্রাহক ফ্ল্যাগশিপ মানের ক্যামেরা ও উন্নত স্মার্টফোন প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারবেন। এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

টেকনোর ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক উৎপাদন ব্যয় ও স্থানীয় বাজারের চাপ সত্ত্বেও নির্বাচিত ডিভাইসের দাম কমানোর মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তিকে আরও সাশ্রয়ী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, অতিরিক্ত ব্যয়ের পুরো চাপ গ্রাহকের ওপর না চাপিয়েও উদ্ভাবন, পারফরম্যান্স ও মান বজায় রাখা সম্ভব।

প্রতিষ্ঠানটির পণ্যের বিস্তারিত তথ্য পাওয়া যাবে TECNO বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে।

রূপালী বাংলাদেশ

Link copied!