× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৮:২৬ পিএম

মাদক কারবারি যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না : প্রতিমন্ত্রী অমিত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৮:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন, সমাজে তাদের কোনো স্থান হবে না। তিনি বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আত্মীয়তা বা দলীয় পরিচয় কোনো বাধা হবে না।

শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া পর্যন্ত ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক কারবারি যদি আমার আত্মীয় কিংবা দলের সদস্যও হন, তবুও কোনো ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর স্থান নেই। দলের ভাবমূর্তি রক্ষায় কে কত বড় নেতা, তা বিবেচ্য নয়। অন্যায় করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গ্রামীণ এলাকার রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক—এসব দেখার প্রয়োজন নেই। সঠিক মানের কাজ আদায় করে নিন। একই সঙ্গে কেউ যেন ঠিকাদারের কাছ থেকে অন্যায্য বা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা না করেন।

সড়কের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু এবং সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!