× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৯:১৪ পিএম

আ.লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৯:১৪ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং দলটি বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।

শনিবার (৪ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ‘জুলাই ’২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।

জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের নৃশংসতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ রকম একটি নৃশংস হত্যাকাণ্ড ও গণহত্যার পরও আজ পর্যন্ত সেই গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার কোনো ধরনের অনুশোচনা নেই। তারা জুলাই যোদ্ধাদের অপরাধী হিসেবে আখ্যা দিচ্ছে, বাংলাদেশের এই গণঅভ্যুত্থানকে ‘জঙ্গি’ তকমা দিচ্ছে। তাদের দাবি, জঙ্গিবাদের মাধ্যমে তাদের রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চেয়ে লজ্জাকর আর কিছু হতে পারে না। তাদের মধ্যে অনুশোচনাও নেই, দোষ স্বীকারের ইতিহাসও নেই।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ উল্টো বিদেশে বসে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, রাজনৈতিকভাবে তারা নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি, অন্যরাও একই দাবি জানিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। ইনশা আল্লাহ, খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের কাঠগড়ায় নেওয়া হবে।

তিনি আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আলোকে আইন সংশোধন করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল ও সংগঠনের বিচার করার বিধান রাখা হয়েছে।

Link copied!