× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ১০:২০ পিএম

বড় ভাই বিএনপি নেতা হওয়ায় পদোন্নতি বঞ্চিত হন রথীন্দ্রনাথ দত্ত, অভিযোগ রিজভীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ১০:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবনে কর্মদক্ষতা ও সততার জন্য প্রশংসিত হলেও রাজনৈতিক কারণে প্রাপ্য মূল্যায়ন ও পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত—এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রথীন্দ্রনাথ দত্ত ২০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তার ঘনিষ্ঠজন ও শুভানুধ্যায়ীদের দাবি, দল-মত, ধর্ম কিংবা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে তিনি মানুষের কল্যাণে কাজ করলেও রাজনৈতিক বাস্তবতায় তার প্রাপ্য মূল্যায়ন হয়নি।

তাদের ভাষ্য, প্রশাসনে তার চেয়ে জুনিয়র অনেক কর্মকর্তা সচিব, জেলা প্রশাসক (ডিসি) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে উন্নীত হলেও রথীন্দ্রনাথ দত্ত যুগ্ম সচিব পদেই থেকে যান।

সম্প্রতি এ বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, রথীন্দ্রনাথ দত্তের চেয়ে অনেক জুনিয়র কর্মকর্তা সচিব ও ডিসি পদে উন্নীত হলেও তিনি সেই সুযোগ পাননি।

রিজভী বলেন, ‘রমেশ দত্তের (বিএনপি নেতা) ভাই একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তার ভাইয়ের প্রমোশন হয়নি। কোনোভাবেই তাকে ভালো জায়গা দেওয়া হয়নি।’

তার অভিযোগ, রথীন্দ্রনাথ দত্তের বড় ভাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি প্রশাসনে বৈষম্যের শিকার হন এবং যোগ্যতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত পদোন্নতি থেকে বঞ্চিত হন।

Link copied!