বাংলাদেশে হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মে শুক্রবার সন্ধ্যা থেকে ব্যাপক বিভ্রাট দেখা দেয়।
ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। আবার কারো ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট ধীরগতিতে লোড হচ্ছে, পাশাপাশি নিউজ ফিডও সঠিকভাবে আপডেট হচ্ছে না।
বিভিন্ন অনলাইন সার্ভিস মনিটরিং প্ল্যাটফর্ম, যেমন ডাউনডিটেক্টরে, এই বিভ্রাটের বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগের তথ্য পাওয়া গেছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সমস্যার সুনির্দিষ্ট কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সাময়িক এই বিভ্রাটের কারণে দেশ-বিদেশের বহু ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তি ও ভোগান্তি তৈরি হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন