× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ডিজিটাল দুনিয়া ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৫৪ পিএম

আপনার হোয়াটসঅ্যাপ কি অন্য কারো ফোনে চলছে? যেভাবে যাচাই করবেন

ডিজিটাল দুনিয়া ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু একটি মেসেজিং অ্যাপ নয়, বরং ব্যক্তিগত তথ্য সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেকেই এতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ব্যাংক-সংক্রান্ত তথ্য কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করে থাকেন। ফলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি অন্য কোনো ডিভাইসে লগইন করা থাকে, তাহলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

সাইবার অপরাধীরা সুযোগ পেলে আপনার চ্যাট, ছবি, ভিডিও এবং অন্যান্য তথ্য অ্যাক্সেস করতে পারে। তাই নিয়মিত আপনার অ্যাকাউন্ট কোথায় কোথায় সক্রিয় রয়েছে, তা যাচাই করা জরুরি।

যেভাবে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোথাও লগইন আছে কি না

আপনার যদি সন্দেহ হয় যে হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে চালু রয়েছে, তাহলে সহজেই তা যাচাই করতে পারবেন।

এ জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন। এরপর উপরের ডান পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে (লিঙ্কড ডিভাইস) অপশনে প্রবেশ করুন।

সেখানে আপনার অ্যাকাউন্ট বর্তমানে কোন কোন ডিভাইসে লগইন রয়েছে তার তালিকা দেখতে পাবেন। পাশাপাশি প্রতিটি ডিভাইসের সর্বশেষ কার্যক্রম সম্পর্কেও তথ্য দেখা যাবে। এর মাধ্যমে সহজেই সন্দেহজনক কোনো লগইন শনাক্ত করা সম্ভব।

তালিকায় যদি এমন কোনো ডিভাইস দেখতে পান যা আপনার পরিচিত নয়, তাহলে সঙ্গে সঙ্গে সেটি থেকে লগআউট করে দিন।

এর জন্য সংশ্লিষ্ট ডিভাইসের নামের ওপর ট্যাপ করে ‘Log Out’ অপশন নির্বাচন করুন। এতে ওই ডিভাইস থেকে তাৎক্ষণিকভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিচ্ছিন্ন হয়ে যাবে।

বিশেষ করে যদি কখনো সাইবার ক্যাফে, অফিস বা অন্য কারো কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে থাকেন, তাহলে কাজ শেষ হওয়ার পর অবশ্যই লগআউট করতে ভুলবেন না। এতে তথ্য চুরি বা হ্যাকিংয়ের ঝুঁকি অনেকটাই কমে যায়।

পাবলিক বা অপরিচিত কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

এ ধরনের ডিভাইসে ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নথি বা সংবেদনশীল বার্তা আদান-প্রদান না করাই ভালো। এছাড়া অপরিচিত কোনো লিংক, ছবি বা ভিডিও ডাউনলোড করা থেকেও বিরত থাকুন, কারণ এগুলোর মাধ্যমে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করতে পারে।

কোনো কিউআর কোড স্ক্যান করার আগে সেটি বিশ্বস্ত কি না নিশ্চিত হোন। একই সঙ্গে সন্দেহজনক ওটিপি, লগইন অনুরোধ বা যাচাইকরণ বার্তার ক্ষেত্রে সতর্ক থাকুন।

বিশেষজ্ঞদের মতে, এসব সাধারণ নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ও সাইবার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব।

Link copied!