× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:০৩ পিএম

মতিঝিলে ব্যাংকের সামনে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে দিনদুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  ওই ব্যক্তি ডান হাতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।। ভুক্তভোগীর দাবি, তাঁর ব্যাগে বৈদেশিক মুদ্রাসহ ৬০ লাখ টাকা ছিল।

রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে মো. লোকমান (৪৫–৪৮) নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, লোকমান হোসেন শাপলা চত্বর পার হচ্ছিলেন। এ সময় তিন থেকে ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে ৩–৪ রাউন্ড গুলি ছোড়ে। এরপর তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন দৌড়ে সরে যান।

মতিঝিল থানা-পুলিশের একটি সূত্র বলছে, লোকমানকে অনুসরণ করছিল ছিনতাইকারী চক্রটি। জনতা ব্যাংকের সামনে আসামাত্রই একটি মোটরসাইকেলে দুজন এসে লোকমানের গতি রোধ করে। এরপর গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

তবে ওই ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় সূত্র বলছে, ছিনতাই হওয়া অর্থের মধ্যে প্রায় ১৭ হাজার মার্কিন ডলারও থাকতে পারে।

Link copied!