রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন মো. মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভোরের দিকে মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন