× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:২৯ এএম

বনশ্রীতে বাসায় ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

মেডিকেল প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:২৯ এএম

বনশ্রী এলাকা। ফাইল ছবি

বনশ্রী এলাকা। ফাইল ছবি

রাজধানীর রামপুরার বনশ্রীর একটি বাসার পঞ্চম তলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তৌসিফ শাহরহিয়ার (১৮) নামে এক শিক্ষার্থী। তিনি ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা নিহত তৌসিফের খালু এস আলম জানান, তৌসিফ ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে তৌসিফ আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তারা কিছু বলতে পারছেন না।

তিনি আরও জানান, তৌসিফের গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার কুনতাই গ্রামে। তিনি আব্দুল জলিলের একমাত্র সন্তান। বর্তমানে রামপুরার বনশ্রীর ই-ব্লকের ৩ নম্বর রোডের ৩ নম্বর বাসার পঞ্চম তলায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Link copied!