× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১১:০৭ এএম

স্ত্রীর ফোন পেয়েই থেমে যান গাভাস্কার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১১:০৭ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ক্রিকেট মাঠে ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন যুগের পর যুগ। একের পর এক সাফল্যে গ্যালারিসহ দুনিয়া কাঁপিয়েছেন এক সময়ের ব্যাটিং আইকন সুনিল গাভাস্কার। ক্রিকেট ছেড়েছেন অনেক দিন। মাঝে মাঝে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় এই ক্রিকেট তারকাকে।

এমনই এক অনুষ্ঠানে ভক্তদের হৃদয় জয় করে নিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্ত্রীর ফোন। মাঝপথেই থেমে যান তিনি। স্ত্রীর ফোন বলে কথা। আর সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় প্রশংসার বন্যা।

সম্প্রতি শ্রী সত্য সাই সঞ্জীবনী সেন্টার ফর চাইল্ড হার্ট কেয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাভাস্কার। ‘গিফট অব লাইফ’ উদ্যোগের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত প্রায় ৮৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর সফল অস্ত্রোপচার উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব বোম্বে এয়ারপোর্ট।

ওই অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে হঠাৎ বেজে ওঠে গাভাস্কারের মোবাইল ফোন। প্রথমে কথা চালিয়ে যান। কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে হাসিমুখে বলেন, ‘এটা নিশ্চয়ই আমার স্ত্রীর ফোন।’ 

ফোন রিসিভ করার আগে উপস্থিত দর্শকদের উদ্দেশে রসিকতা করে বলেন, ‘ফোনটা রিসিভ করতেই হবে। আমাকে মনে করিয়ে দিতে স্ত্রী ফোন করেছে, যেন বেশি কথা না বলি।’ তাঁর এই মন্তব্যে হাসিতে ফেটে পড়ে পুরো হল। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

রোটারি ক্লাব অব বোম্বে এয়ারপোর্ট আয়োজিত ওই অনুষ্ঠানে শিশুদের হৃদরোগ চিকিৎসা নিয়ে পরিচালিত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন গাভাস্কার। তিনি বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অনেক পরিবার আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা পায় না। এমন শিশুদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় কাজ।’

গাভাস্কার বলেন, ‘আমাদের সফলতার হার ৯৯ শতাংশেরও বেশি। অস্ত্রোপচারের পর যখন চিকিৎসকেরা অভিভাবকদের জানান যে, অপারেশন সফল হয়েছে, তখন তাদের চোখে যে আনন্দ দেখি, তা আমাকে ক্রিকেটে দ্বিশতক করার আনন্দের চেয়েও বেশি তৃপ্তি দেয়।’

ওই অনুষ্ঠানে ভারতের উদীয়মান ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীকে নিয়েও কথা বলেন তিনি। সম্প্রতি তরুণ এই ক্রিকেটার গাভাস্কারকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছিলেন। এতে মুগ্ধ হয়ে গাভাস্কার বলেন, ‘যে ছেলে আমাকে খেলতে দেখেনি, কিংবা পুরোনো কোনো ভিডিওতে দেখেছে, সে যদি আমাকে অনুপ্রেরণা বলে, সেটি আমার জন্য আশীর্বাদের মতো।’

রূপালী বাংলাদেশ

Link copied!