× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৭:০২ পিএম

যত কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৭:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা। আর এবারের বিশ্বকাপ দেখার সুযোগ নিয়ে বাংলাদেশে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সব ধরনের মিডিয়া রাইটস বা সম্প্রচার স্বত্ব সরাসরি ক্রয় করছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) এই স্বত্ব কেনা হচ্ছে। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা।

রোববার (৭ জুন) অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি নীতিগত অনুমোদন পায়।

জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিভি কর্তৃক ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ ক্রয়ের প্রস্তাবটি প্রথমে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। সেখানে নীতিগত অনুমোদনের পর এটি সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরবর্তীতে কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।

মূল চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। সরাসরি ক্রয় প্রক্রিয়ায় ফিফার কাছ থেকেই এই সম্প্রচার স্বত্ব কেনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব বিভিন্ন থার্ড-পার্টি বা মধ্যস্বত্বভোগী এজেন্সির কাছ থেকে চড়া মূল্যে কিনতে হতো। তবে এবার সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকেই ‘অল মিডিয়া রাইটস’ কেনা হয়েছে।

এই স্বত্বের আওতায় বিটিভি কেবল স্যাটেলাইট টেলিভিশনেই নয়, বরং তাদের টেরেস্ট্রিয়াল চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি অ্যাপের মাধ্যমেও ম্যাচগুলো সম্প্রচারের আইনি অধিকার পাবে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ডসংখ্যক ৪৮টি দল নিয়ে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Link copied!