× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৩৪ পিএম

মায়ের কোলে ছিল সাত মাসের শিশু, প্রাণ গেল ইসরায়েলি সেনার গুলিতে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীর (ওয়েস্ট ব্যাংক) অঞ্চলে ইসরায়েলি সেনাদের গুলিতে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা। পরিবারের অভিযোগ, চলন্ত গাড়িতে থাকা অবস্থায় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

নিহত শিশুটির নাম স্যাম। ঘটনার সময় তার বাবা ফাহাদ আবু হাইকাল গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির পেছনের আসনে মায়ের কোলে ছিল স্যাম। পাশে বসেছিলেন তার দাদি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হেবরনের তেল রুমেইদা এলাকার কাছে ইসরায়েলি সেনারা পরিবারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে স্যাম গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

ফাহাদ আবু হাইকাল, যিনি বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক, জানান যে সেনারা রাস্তা অবরোধ করলে তিনি সেখান থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। এর পরপরই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে দেওয়া সাক্ষাৎকারে ফাহাদ বলেন, ‘সেনারা আমার গাড়ি স্পষ্টভাবে দেখতে পেয়েছিল। তারা আমাকে, আমার স্ত্রীকে এবং শিশুটিকেও দেখেছিল। জানালার কাচ পরিষ্কার ছিল এবং পর্যাপ্ত আলো ছিল। কেউ বলতে পারবে না যে তারা বুঝতে পারেনি গাড়ির ভেতরে একটি পরিবার ছিল।’

তার দাবি, ইচ্ছাকৃতভাবেই তাদের গাড়িতে গুলি চালানো হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ফাহাদ আবু হাইকাল। অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ফাহাদ শারীরিকভাবে তুলনামূলক সুস্থ থাকলেও তার স্ত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। শিশুটির দাদি ফেরইয়াল আবু হাইকাল এই ঘটনার প্রত্যক্ষদর্শী।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘সাত মাসের শিশুটির মুখে গুলি লাগে। সেই দৃশ্য দেখা ছিল অত্যন্ত ভয়াবহ।’

Link copied!