× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৯:২৪ পিএম

এবার যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলি গোয়েন্দা নজরদারি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৯:২৪ পিএম

নেতানিয়াহু ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

নেতানিয়াহু ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলের ক্রমবর্ধমান ও আগ্রাসী গোয়েন্দা তৎপরতার আশঙ্কায় দেশটির বিরুদ্ধে কাউন্টার-ইন্টেলিজেন্স বা প্রতি-গোয়েন্দা হুমকির মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন।

শুক্রবার (৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুইজন বর্তমান এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) সম্প্রতি এই নতুন মূল্যায়ন জারি করেছে। এতে ইসরায়েলের হুমকি সংক্রান্ত সূচককে ‘ক্রিটিক্যাল’ বা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত আগেভাগে জানার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো তৎপরতা বাড়িয়েছে। মূলত জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের ওপর নজরদারি বৃদ্ধির প্রচেষ্টাকেই কেন্দ্র করে পেন্টাগন এই পদক্ষেপ নিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ডিআইএ’র এই মূল্যায়নে সাত পৃষ্ঠার একটি গোপন নথি অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে এমন কিছু সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ রয়েছে, যা যুক্তরাষ্ট্রের উদ্বেগ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ইরান ইস্যু এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে মতবিরোধের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়।

তবে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি দূতাবাস এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর কোনো ধরনের গোয়েন্দা নজরদারি চালায় না।

অন্যদিকে, পেন্টাগন এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টিকে অসত্য বলেও উল্লেখ করেছেন।

এদিকে, ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ‘অতি-আগ্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ও সিদ্ধান্ত সম্পর্কে জানার জন্য ইসরায়েল দীর্ঘদিন ধরেই অত্যন্ত আগ্রহী।

এই নতুন মূল্যায়ন এমন এক সময়ে এলো, যখন ইরান ও লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক ও সামরিক কৌশল নিয়ে মতবিরোধের খবর সামনে এসেছে।

তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই উচ্চ সতর্কতার ফলে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় বা কৌশলগত সহযোগিতায় কোনো প্রভাব পড়বে না।

Link copied!