× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:২৮ পিএম

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আবৃত্তি প্রযোজনা ও শ্রুতি নাটক ‘ডাকঘর’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাগেরহাট থিয়েটার ও আবৃত্তি সংগঠন শব্দকল্পদ্রুমের যৌথ আয়োজনে শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি প্রযোজনা, একক আবৃত্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘ডাকঘরের’ নির্বাচিত অংশের শ্রুতি নাট্য পরিবেশনা।

উক্ত অনুষ্ঠানে আবৃত্তিপ্রেমী দর্শকদের জন্য ছিলো চর্যাপদ ও বাংলার মুখ’ শীর্ষক আবৃত্তি প্রযোজনা, নির্বাচিত আঞ্চলিক কবিতার একক আবৃত্তি ‘পিরীতের পূর্ণিমার চাঁন’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘরের’ নির্বাচিত অংশের শ্রুতি নাট্যরূপ।

‘চর্যাপদ’ পরিবেশনায় অংশ নিয়েছেন লায়লা আক্তার, নিলুফা ইয়াসমিন নীলা, প্রত্যাশা বিনতে শাহিন ও পলি হাওলাদার। প্রযোজনাটির নির্দেশনা করেছেন নাজমুল আহসান এবং প্রযোজনায় শব্দকল্পদ্রুম।

নির্বাচিত আঞ্চলিক কবিতার আবৃত্তি ‘পিরীতের পূর্ণিমার চাঁন’-এ অংশ নিয়েছেন লুনা আফরোজা, শেখ হালিমা ফারহানা মিতু, হীরা আক্তার, রুমানা হক রিতা, শর্বরী দে রাত্রি, তুষার কান্তি রায়, জলি খাতুন, মিমহা বিনতে মুনীর, রনিতা সরকার, পলি হাওলাদার, নিলুফা ইয়াসমিন নীলা, লায়লা আক্তার ও ইসমাইল হোসেন নয়ন। এ প্রযোজনার নির্দেশনাও দিয়েছেন নাজমুল আহসান।

এ ছাড়া ‘বাংলার মুখ’ শীর্ষক আবৃত্তি গ্রন্থনায় স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আবু জাফর ওবায়দুল্লাহ, প্রতুল মুখোপাধ্যায়, মহম্মদ নূরুল হুদা, হুমায়ুন আজাদ ও মারুফুল ইসলামের কবিতা। এতে অংশ নিয়েছেন লুনা আফরোজা, শর্বরী দে রাত্রি, জলি খাতুন, তুষার কান্তি রায়, শেখ হালিমা ফারহানা মিতু ও হীরা আক্তার। এর গ্রন্থনা ও নির্দেশনায়ও ছিলেন নাজমুল আহসান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকী নাটক ‘ডাকঘরের’ নির্বাচিত অংশের শ্রুতি নাট্যরূপ। অমল নামের এক অসুস্থ শিশুকে কেন্দ্র করে রচিত এই নাটকে আত্মিক মুক্তি, মানবাত্মার স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং বিশ্বমানবতার চেতনা তুলে ধরা হয়েছে।

শ্রুতি নাটকে অভিনয় করেছেন নুওয়াইরাহ রশিদ ঋদ্ধি (সুধা), মেহরিমা নওমী (অমল), তাবেদার-ই-রসুল চান্নু (মাধব দত্ত), নাজমুল আহসানচ (কবিরাজ), আক্তারুজ্জামান ঝুলন (ঠাকুরদা), এইচ এম আল মামুন (দইওয়ালা), অপু আহমেদ (প্রহরী) এবং তকদীর আবিদ পনি (মোড়ল)।

নাটকটির নির্দেশনায় ছিলেন নাজমুল আহসান। মঞ্চ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেছেন অপু আহমেদ। আলো পরিকল্পনায় ছিলেন মারুফ ও লিনসা, সংগীতে ঝর্না দেবনাথ, আবহসংগীতে দেবু পাল, শব্দ পরিচালনায় লিটন রায় এবং চিত্রায়নে রাজিব আহমেদ ও এস কে সাইফুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করছেন মুকিতুল কবীর।

উক্ত অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী দর্শক, গণমাধ্যমকর্মী এবং নাট্য ও আবৃত্তি অনুরাগীদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!