× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:৩২ পিএম

রাঁধুনী মাংসের সেরা রেসিপি সিজন-৫, ২০২৬ এর যাত্রা শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:৩২ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

রন্ধনশৈলী ও সৃজনশীল কালিনারি সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে ‘উইমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে শুরু হলো ‘রাঁধুনী মাংসের সেরা রেসিপি সিজন-৫, ২০২৬’ প্রতিযোগিতা। মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর বনানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাজমা হুদা এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার জুনায়েদুল হকসহ আয়োজক ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি দেশের ৮টি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগীয় রাউন্ড থেকে সেরা ৩ জন প্রতিযোগী নির্বাচিত হয়ে পরবর্তী ধাপে অংশ নেবেন। বিভাগীয় পর্যায় শেষে মোট ২০ জন প্রতিযোগী সেমিফাইনাল রাউন্ডে জায়গা করে নেবেন।

সেমিফাইনাল থেকে নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগী অংশ নেবেন ফাইনাল রাউন্ডে। পরে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হবে সেরা ৩ বিজয়ীকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী ও আধুনিক রন্ধনশিল্পকে নতুনভাবে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্মের প্রতিভাবান রন্ধনশিল্পীদের নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ তৈরি করবে এই প্রতিযোগিতা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘রাধুনী মাংসের সেরা রেসিপি সিজন-৫, ২০২৬’ দেশের রন্ধন সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি উদীয়মান কালিনারি প্রতিভাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Link copied!